রাজ্য

HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আগামী ৮ মে, দেখুন কীভাবে দেখতে পারবেন আপনার রেজাল্ট

অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৮ মে ২০২৪ তারিখে প্রকাশিত হবে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে বিগত বছরের তুলনায় এবারে কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে। এবারে রেজাল্ট দেখতে গেলেও আপনাকে কিছু নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি রেজাল্ট দেখবেন উচ্চ মাধ্যমিকের সেই ব্যাপারে বিস্তারিত।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আপনাকে কি করতে হবে?

পরীক্ষার্থীদের প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত যেকোনো একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখানে হায়ার সেকেন্ডারি রেজাল্ট ২০২৪ বাটনে ট্যাপ করতে হবে।

এরপরে আপনাকে নিজের রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হবে। তার সাথেই, ওই পরীক্ষার্থীর জন্ম তারিখ এন্টার করতে হবে।

এরপরে আপনাকে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি আপনার উচ্চ মাধ্যমিকের ফল দেখতে পাবেন।

যদিও আগের বছরগুলোতে দুপুর বারোটার সময় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেও এবারে কিন্তু কিছুটা সময়ের পরিবর্তন করা হয়েছে। এবার কিন্তু বারোটার পরিবর্তে ১ টার সময় ফল প্রকাশিত করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে সাড়ে ৩ টের পর থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026