নিউজ

Job Vacancy: ক্লাস ৮ পাশেই সুবর্ণ সুযোগ, একগুচ্ছ পদে চলছে চাকরির আবেদন

চাকরির বাজারে (Recruitment) কর্মহীন যুবক যুবতীদের জন্য রইল এক দারুণ সুখবর। মাত্র ক্লাস এইট পাশ করলেই রয়েছে চাকরির সুযোগ। মে মাসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে। মাত্র অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশেও করা যাচ্ছে আবেদন। কোথায় চলছে আবেদন, কীভাবেই বা আবেদন করা যাবে এই চাকরির জন্য? দেখে নিন প্রতিবেদনটি পুরোটা।

অষ্টম শ্রেণি পাশ করা যুবক যুবতীদের জন্য সুখবর এনেছে কিছু ব্যাঙ্ক। মাত্র ১৮ বছর বয়সে এই চাকরির জন্য আবেদন করা যাবে। আর সর্বোচ্চ বয়স সীমা হল ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্তরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ মে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪২০৮ টি শূন্যপদে নিয়োগ হবে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। তবে কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণি পাশ করলেই চলবে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। আর কনস্টেবল পদে আবেদনের জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। আবেদনের শেষ তারিখ ১৪.০৫.২০২৪।

পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার পদে আবেদনের জন্য ফিশারি সায়েন্সে থাকতে হবে স্নাতক পাশ ডিগ্রি। আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৩৯ বছর। আবেদনের শেষ তারিখ ১৩ মে। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য। বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। শেষ আবেদনের তারিখ ৭ মে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026