বাঙালির দুর্গাপূজা চলে এসেছে এবং সামনে দিওয়ালি। এই পুজোর মরসুমে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের গাড়িতে বিশাল ডিসকাউন্টের ঘোষণা করেছে। চলতি বছরে করোনার জন্য বেশ কয়েক মাস অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলির ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল। তাই পুজোর মরশুমে কোম্পানিগুলি ব্যবসা বাড়ানোর জন্য বেশি ছাড় দেয়ার কথা ভেবেছে। জনপ্রিয় Tata Motors কোম্পানিও তাদের বিভিন্ন মডেলে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। আসুন আজকের এই প্রতিবেদনে কোন মডেলগুলোতে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে সবিস্তারে জেনে নিন:
১) Tata Tiago:
Tata Tiago কোম্পানির একটি এন্ট্রি লেভেল বাজেট গাড়ি। গাড়িটিতে ১.২ লিটার এর একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং সেটি ৮৬ PS পাওয়ার উৎপন্ন করে। গাড়িটি বর্তমানে কিনলে ৩০০০০ টাকা অব্দি লাভ করতে পারেন।। গাড়িটিতে বর্তমানে ১৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট ও সেই সাথে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে পারেন। এছাড়াও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে আরো ৫০০০ টাকা আপনি লাভ করতে পারেন।
২) Tata Nexon:
Tata Nexon কোম্পানির একটি অত্যাধুনিক এসইউভি গাড়ি। গাড়িটির ডিজেল ভেরিয়েন্ট কিনলে আপনি ২৫০০০ টাকা অব্দি ছাড় পেতে পারেন। এতে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৫০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১৫০০০ টাকা পাবেন। এছাড়া অতিরিক্ত ৫০০০ টাকার কর্পোরেট বোনাস পেতে পারেন।
৩) Tata Harrier:
Tata Harrier কোম্পানির একটি শক্তিশালী ৫ সিটের এসইউভি গাড়ি। গাড়িটিতে ২.০ লিটারের একটি ডিজেল ইঞ্জিন আছে যা ১৭০ PS পাওয়ার উৎপন্ন করে। গাড়িটির কোন পেট্রোল ইঞ্জিন ভেরিয়েন্ট নেই। গাড়িটি বর্তমানে কিনলে আপনি ৬৫ হাজার টাকা অব্দি ডিসকাউন্ট পেতে পারেন। আপনি ক্যাশ ডিসকাউন্ট বাবদ ২৫ হাজার টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ৪০ হাজার টাকা পেয়ে যেতে পারেন।
৪) Tata Tigor:
Tata Tigor কোম্পানির একটি সাব কম্প্যাক্ট সেডান গাড়ি। গাড়িটিতে ১.২ লিটার এর একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং সেটি ৮৬ PS পাওয়ার উৎপন্ন করে। এই গাড়িটি কিনলে আপনি ৪০০০০ টাকা অব্দি লাভ করতে পারেন। গাড়িটিতে বর্তমানে ১৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট ও সেই সাথে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে পারেন। এছাড়াও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে আরো ১০০০০ টাকা আপনি লাভ করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…