নিউজ

আজ থেকে রাত ন’টা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা

কলকাতা: পুজোর মুখে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে আজ থেকে বাড়ানো হল মেট্রোর সময়সীমা। এমনকি মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নয় এবার থেকে মেট্রো চলবে রাত ন’টা পর্যন্ত। এর পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য ই-পাস সারাদিনই তুলে দেওয়া হল। আগে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রবীণ নাগরিকদের যাতায়াত করার জন্য ই-পাসের প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু এবার থেকে সেটা কখনোই আর প্রয়োজন হবে না।

অন্যদিকে আজ, সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১৪৬ আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলবে ১৫২টি।  এমনকি এখন থেকে রবিবারেও মেট্রো চলছে। তবে রোজের থেকে রবিবার কুড়ি মিনিট অন্তর মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী পুজো যত এগিয়ে আসবে, ততই এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, দমদম, রবীন্দ্র সদন সহ একাধিক স্টেশনে ভিড় হবে। অন্যদিকে অফিস টাইমে সকাল-সন্ধ্যা বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। দিন পিছু যাত্রী সংখ্যা বাড়ছে। তাই এই মেট্রোর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল। পুজোর সময় মেট্রোয় ব্যাপক যাত্রী হবে ধরে নেওয়া হচ্ছে। তাই বাড়তি মেট্রো চালিয়ে আশাবাদী রেল। একই সাথে পুজোর সময় মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিশেষ করে মাস্ক পড়ে যাতায়াত করতে অনুরোধ করা হচ্ছে যাত্রীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026