লাদাখ আবহে 'মন কি বাত' অনুষ্ঠানে কি কি বললেন প্রধানমন্ত্রী? জানুন
করোনা সংকট কবে কাটবে? এই নিয়ে গোটা দেশে আলোচনা চলছে। মানুষজন ফোন করেও এই সাল কবে যাবে তাই নিয়ে আলোচনা করছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে জোর চর্চা চলছে। সবার মনের মধ্যে একটাই প্রশ্ন কবে কাটবে এই করোনা সংকট? এই নিয়েই আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানের বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এ অনুষ্ঠানের ৬৬ তম পর্ব হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ বলেছেন, “৬-৭ মাস আগেও ভাবা যায়নি যে এরকম কিছু হবে। এই বছর ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মত দুর্যোগ সামনে এসেছে। প্রতিবেশী দেশের দেখেছি। লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব ও দেওয়া হয়েছে। ভারত চোখে চোখ রেখে জবাব দিতে পারে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে। প্রতিরক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছে ভারত।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “করোনা যদি না আসত তাহলে জীবন সম্পর্কে কিছুই বুঝতে পারত না দেশবাসী। লকডাউনের মাধ্যমে মানুষের মধ্যে পুরোনো সব স্মৃতি ফিরে এসেছে। এ সময় মানুষ বাড়িতে থেকে বিভিন্ন ঘরোয়া খেলা খেলেছেন। যেই খেলাগুলি এখন সময়ের অভাবে আর খেলা হয়নি। এই লকডাউনের সময় মানুষ নিজেদের ছোটবেলার খেলা, স্মৃতি ফিরে পেয়েছে। পরিবারের মানুষের সাথে যোগাযোগ আরও মজবুত হয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…