মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীর সকল মায়া কাটিয়ে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যদিও তার মৃত্যু নিয়ে রহস্যভেদ করতে পারেনি পুলিশ। তবে এই পরিস্থিতিতে তাদের হাতে এলো নতুন তথ্য। জানা গিয়েছে, এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আগেরবার নাকি তিনি বাথরোব বেল্ট ব্যবহার করে নিজের গলায় ফাঁস দেওয়া চেষ্টা করেন। তার মৃতদেহ যখন পাওয়া যায়, সাথে ঘরের মেঝেতে ছেঁড়া বাথরোবের বেল্টও পাওয়া যায়। পুলিশের ধারণা, বাথরোব বেল্টের মাধ্যমে আত্মহত্যা করা যায় কি না, হয়তো সেটাই পরীক্ষা করতে চেয়েছিলেন সুশান্ত।
যদিও সুশান্তের গলায় ফাঁস দেওয়া একটি সবুজ ওড়না পাওয়া যায়। পুলিশকর্মীরা এও পরীক্ষা করে দেখছেন যে, ওড়নাটি সুশান্তের ওজন বহন করতে সক্ষম ছিল কি না। উদ্ধার হওয়া ওড়নাটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসলেই আত্মহত্যা নাকি খুন সেই বিষয়েই তদন্ত চালানো হচ্ছে।
সূত্র থেকে খবর সুশান্তের বাড়ি তল্লাশি চালানোর সময় দেখা যায়, তার ওয়ার্ডরোব খোলাই ছিল। সেখানে অন্যান্য জামাকাপড়ের সাথে সাথে ইস্ত্রি করা জামাকাপড়ও পাওয়া যায়। সেটি দেখে পুলিশের ধারণা প্রথমবার আত্মহত্যার চেষ্টা বিফল হওয়ায় এরকম করেছেন সুশান্ত।
অন্যদিকে, বিজেপি-র রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও দাবী করেছিলেন, এটি আত্মহত্যা নয় খুন। শুধু তাই নয় সিবিআই তদন্তের কথাও তিনি বলেন। ইতিমধ্যেই সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।
এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গ। তবে দ্বিতীয় দফার নির্বাচনের সময় থেকেই বদলাতে…
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) ফলাফল অনুযায়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী…
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…
গ্রাহকদের জন্য বড় ধাক্কা দিল রিলায়েন্স জিও (Reliance Jio)। কোম্পানি তাদের অন্যতম সস্তার জনপ্রিয় ২০৯…
শহরের নিত্যযাত্রীদের জন্য এল বড় সুখবর। কলকাতা মেট্রোর পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে ৮৯৫.৩০ কোটি টাকার…
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অষ্টম পে কমিশন গঠন…