ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভুল করেও করবেন না এই কাজ, ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা, জানুন

অরূপ মাহাত: করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে সারা দেশ ৷ এর মধ্যেই আবার আশঙ্কা বাড়িয়েছে সাইবার হামলার ঘটনা। এ বিষয়ে সিবিআই ও একাধিক ব্যাঙ্কের পক্ষ থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের৷ এবার সাইবার হামলার বিষয়ে গ্রাহকদের সতর্ক করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)৷ নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে পিএনবি জানিয়েছে যে, সামান্য ভুলের জন্য সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে গ্রাহকদের একাউন্ট থেকে৷ একইসঙ্গে, গ্রাহকদের ম্যাসেজ পাঠিয়ে সতর্ক করেছে পিএনবি কর্তৃপক্ষ৷ ফেক ইমেল আইডি-র বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ অবশ্য, সরকারের পক্ষ থেকে আগেই সাইবার হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল৷

অফিশিয়াল ট্যুইটার একাউন্টে পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশের বিভিন্ন শহরে এই সাইবার হামলার আশঙ্কা রয়েছে৷ ncov2019@gov.in নামে একটি ফেক ই-মেল আইডি থেকে সাধারণ মানুষকে মেল পাঠিয়ে বিনামূল্যে কোভিড টেস্ট করানোর জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হচ্ছে৷ এই ধরনের কোনও ইমেল থেকে পাঠানো লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিএনবি৷

এই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকদের মোবাইলে থাকা সমস্ত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে হ্যাকাররা৷ সূত্রের খবর, ইতিমধ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের ই-মেল আইডি জোগাড় করে ফেলেছে মেল পাঠাতে শুরু করেছে হ্যাকাররা৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই ও আহমেদাবাদ এলাকার ব্যাঙ্ক গ্রাহকরা হ্যাকারদের টার্গেটে রয়েছে বলে জানিয়েছে পিএনবি-র আধিকারিকরা৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026