বিনোদন

সুশান্তের স্বপ্ন পূরণ করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে সুশান্তের পরিবার, জানুন

বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। চার দিদির একমাত্র আদরের ছোট ভাই সুশান্ত। আর এবার সুশান্তের সমস্ত স্মৃতিকে যত্নে তুলে রাখতে চাইছে পরিবার। আর তাই তাঁরই নামে সুশান্তের পরিবারের পক্ষ থেকে গঠন করা হচ্ছে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে সুশান্তের স্বপ্ন পূরণ করার চেষ্টা করা হবে।

সুশান্তের কোনো গডফাদার ছিল না, নিজের প্রতিভায় সে বলিউডে জায়গা করে নিয়েছিল। এবার সুশান্তের এই ফাউন্ডেশনে কোনো গডফাদার না থাকা তরুণ ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের পাশে দাঁড়াবে এই সংস্থা। আজ পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়,” ওঁর অনেক কর্মশক্তি ছিল। খুব কথা বলত আর খুব মেধাবী ছিল। সব বিষয়ে ওঁর অপার কৌতূহল ছিল। স্বপ্ন দেখতে ভালোবাসত, আর ভালোবাসত  স্বপ্নকে ছুঁয়ে দেখতে। হাসিখুশি থাকত। আমাদের পরিবারের গর্ব ও অনুপ্রেরণা ছিল। টেলিস্কোপ ছিল ওঁর সবচেয়ে প্রিয়, আর ওই টেলিস্কোপ দিয়েই তারা দেখত সুশান্ত।”

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে,” ওঁর হাসি, ওঁর সেই চোখের তাকানো, সারাদিন বিজ্ঞান নিয়ে চর্চা আর কিছুই আমরা দেখতে পারবো না। যা আমরা একদম মেনে নিতে পারছি না। আমাদের যা ক্ষতি হয়ে গেল, তা আর কোনোদিন পূরণ হবে না। “তাই এবার যেখানে সুশান্ত জন্মেছিলেন, সেই বিহারের পাটনার রাজীব নগরে এক স্মৃতিসৌধ বানানো হবে। সেখানে সুশান্তের বই, টেলিস্কোপ, সমস্ত জিনিস যত্ন করে রাখা হবে। এমনকি তাঁর সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিও সচল রাখা হবে। সুশান্তের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। সুশান্তকে ‘গুডবাই ‘বলেছে পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026