আর্থিক দুর্নীতি এবং অরাজকতার জন্য বিগত কয়েক বছরে রাজ্য সরকারকে একাধিকবার প্রশ্নবিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে রাজ্য সরকারের দিকে। যে কারণে কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যকে দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে নয়, আয়ুষ্মান ভারত প্রকল্প এবং ১০০ দিনের কাজের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এবার নিজস্ব তহবিল থেকে অর্থ ঘোষণা করেছে রাজ্য সরকার। কল্যাণমূলক এই প্রকল্প গুলি বাস্তবে রূপায়ন করার উদ্দেশ্যে এবার বড় অংকের অর্থ ঘোষণা করেছে রাজ্য সরকার।
এদিন নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, কল্যাণকর প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য প্রথম দফায় ৬৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে এই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। প্রথম দফায় উপভোক্তা ৬০ হাজার টাকা পাবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে। এরপর কাজ শুরু হলে দ্বিতীয় কিস্তিতে আরও ৬০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। নবান্নের তরফ থেকে আরও বলা হয়েছে, রাজ্যের ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…