নিউজ

Waiting List Confirmation: কত নম্বর পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট ‘কনফার্ম’ হয়? ফাঁস হয়ে গেল Indian Railway এর সিক্রেট ফর্মুলা

ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। বিশেষ করে বছরের শেষের সময় যাত্রীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু প্রায়ই দেখা যায়, অনেকেরই টিকিট ওয়েটিং তালিকায় থেকে যায়। আপনি জানেন কি কত নম্বর ওয়েটিং লিস্ট হলে আপনার টিকিট কনফার্ম হবে? সম্প্রতি ফাঁস হয়ে গেছে ইন্ডিয়ান রেলের সিক্রেট। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

টিকিট কনফার্ম করার চাহিদা

অনেক সময় অফিসকর্মী কিংবা ছুটির ভ্রমণকারীদের টিকিট ওয়েটিং লিস্টে পড়ে। এর ফলে পুরো পরিকল্পনাই ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে, যদি আগে থেকেই জানা যায় যে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা, তাহলে যাত্রীরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারেন। রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি কার্যকরী ফর্মুলা প্রকাশ করেছে, যা যাত্রীদের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। রেলওয়ে জানিয়েছে, টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনার গাণিতিক হিসেব খুব সহজেই বোঝা সম্ভব।

কীভাবে হয় টিকিট নিশ্চিত?

রেলওয়ের তথ্য অনুযায়ী, ওয়েটিং লিস্ট টিকিট নিশ্চিত হওয়ার প্রধানত দুটি উপায় রয়েছে:

1. সাধারণ পদ্ধতি
2. জরুরি কোটা

সাধারণ পদ্ধতিতে হিসেব:

গড়ে প্রায় ২১ শতাংশ মানুষ ট্রেনের রিজার্ভেশন করার পরও শেষ মুহূর্তে তাদের টিকিট বাতিল করেন। এর মানে একটি স্লিপার কোচের মোট ৭১টি আসনের মধ্যে গড়ে ১৪টি আসন কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, প্রায় ৪-৫ শতাংশ যাত্রী টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করেন না। এই হিসেব যোগ করলে মোট ২৫ শতাংশ অর্থাৎ একটি কোচে প্রায় ১৮টি আসন পরে কনফার্ম হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

জরুরি কোটা:

রেলওয়ে মন্ত্রণালয়ের জরুরি কোটার আওতায় প্রতিটি কোচের ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে। এই আসনগুলো সাধারণত বিশেষ পরিস্থিতির জন্য বরাদ্দ থাকে। কিন্তু যখন এগুলো পূর্ণ হয় না, তখন ওয়েটিং তালিকায় থাকা টিকিট কনফার্ম করতে এই আসনগুলো ব্যবহার করা হয়। যদি কোনও ট্রেনে ১০টি স্লিপার কোচ থাকে, তবে ১০টি কোচে গড়ে ১৮০টি টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। একই নিয়ম থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট ক্লাস এসি কোচের ক্ষেত্রেও প্রযোজ্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026