আমরা প্রায়শই শুনি বহু মানুষের ভাগ্য ফিরে যায় লটারিতে। তবে ১ বছরও হয়নি তার আগেই ৭ কোটির লটারি জিতে খবরে উঠে এসেছে এক খুদের নাম। সম্প্রতি এমনই এক ঘটনা দেখা গেল কেরলে। এক খুদে যার বয়স ১ বছরও হয়নি সে লটারিতে পেল ৭ কোটি টাকা। মাত্র ১১ মাস বয়সে সবাইকে চমকে দিল কেরলের শিশু মহম্মদ সালাহ।
দুবাই ডিউটি ফ্রি-তে জিতল জ্যাকপট পেয়ে পরিবারকে চমকে দিল। অবশ্য তার এই ‘জ্যাকপট উইন’ এর পেছনে রয়েছে তার বাবা রামিস রহমান। তিনি ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত এই ঘটনায়৷ রামিস রহমান ছেলের নামে দুবাই ডিউটি ফ্রি-তে টিকিটটি কিনেছিলেন৷ আবু ধাবিতে গত ৬ বছর ধরে পরিবারকে নিয়ে রয়েছেন রামিস রহমান ৷ লটারির টিকিট ১৩১৯ নম্বর টিকিট টি তিনি ছেলে সালাহর নামেই কিনেছিলেন, আর তারপরেই সুখবর পেয়ে গর্বিত বাবা জানালেন ছোট্ট ছেলেই ফেরালো তার পরিবারের ভাগ্য৷
আরও পড়ুন : দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা
রামিস জানিয়েছেন তার কাছে ভীষণ লাকি তার ছেলে। আগামী ১৩ ফেব্রুয়ারি সালাহ র এক বছর হবে ৷ জন্মদিনের আগেই লটারিতে এক মিলিয়ন ডলার (৭ কোটি টাকা) জিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নাম। জন্মদিনের আগে এমন উপহার জিতে আনন্দিত তার পরিবার। যদিও ছোট্ট সালাহ জানেই না যে লটারি কি বা সে কি জিতেছে, নিজের অজান্তেই সে হয়ে উঠেছে কোটিপতি। যারা লটারিতে বা ভাগ্যে বিশ্বাস করে তাদের আশা বাড়বে এই ঘটনায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…