ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাঠে নামলো কর্তৃপক্ষ, LIC নিয়ে বড়সড় খবর

২০২০-২১ এর বাজেট পেশ হয়েছে গত ১ লা ফেব্রুয়ারি। বাজেটকে অনিশ্চয়তার মেঘ সঞ্চার হয়েছে সারা দেশে। এরই মাঝে এলআইসি-র শেয়ার বিক্রিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, এলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরপরই বিরোধীরা সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ আনে কেন্দ্রের বিরুদ্ধে। দেশ জুড়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলআইসি-কে নিয়ে। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে অনিশ্চয়তার যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা কাটাতে এবার মাঠে নামলো এলআইসি কর্তৃপক্ষ।

এলআইসি-র শেয়ার বিক্রি সংক্রান্ত সমস্ত সন্দেহ দূর করতে এগিয়ে এলেন চেয়ারম্যান এম আর কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে কত শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। তবে শেয়ার বিক্রি মানেই বেসরকারিকরণ নয়, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। আরও কিছু দিন পরে সংস্থার শেয়ার বাজারে আসুক।’ এলআইসি কর্তৃপক্ষের এই বার্তার ফলে সংস্থায় সঞ্চয় সংক্রান্ত অনিশ্চয়তা কাটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026