নিউজ

করোনা রুখতে নতুন নির্দেশিকা বিমানবন্দর কর্তৃপক্ষের, কি কি নির্দেশিকা? জানুন

দেশজুড়ে করোনা সংক্রমনের ভয়াবহ পরিস্থিতিতে এবার সংক্রমণ রোধ করতে দিল্লী বিমানবন্দরে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে। এতে বলা হয়েছে যে, যারা আন্তর্জাতিক বিমানের মাধ্যমে দিল্লী আসবেন তাদের সাতদিন নিজ খরচায় প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে হবে। এছাড়া পরবর্তী ৭ দিন তিনি নিজের বাড়িতে কোয়ারানটিনে থাকবেন।

জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা নিজের খরচে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে রাজি আছেন কিনা সেটি জানাতে একটি মুচলেকায় সই করতে হবে। শুধু তাই নয় টিকিট বুকিং কনফার্ম করার আগেই বিদেশের দূতাবাসের কাছে সে মুচলেকা পৌঁছতে হবে। এমনটাই জানানো হয়েছে বিমানবন্দরের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকায়।

অন্যদিকে যেসব যাত্রীরা দিল্লী এনসিআর এ থাকবেন বলে পরিকল্পনা করেছেন তাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এজন্য প্রথমে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের দ্বারা প্রাথমিক স্ক্রিনিং এবং তারপর দিল্লীর সরকারি কেন্দ্রের স্ক্রিনিং করতে হবে। এগুলো সব করার পরে সেই যাত্রী কোয়ারানটিনে থাকার অনুমোদন পাবেন।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যারা অন্তঃসত্ত্বা, গুরুতর অসুস্থতা, বাড়িতে মৃত্যুর কারণে এবং যেসব অভিভাবক ১০ বছরের নীচের সন্তান নিয়ে এসেছেন তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদেরকে পুরোপুরি তথ্য দিয়ে airportcovid@gmail.com-এ আন্ডারটেকিং পাঠাতে হবে।

পাশাপাশি যারা অন্তর্দেশীয় বিমান যাত্রী থাকবেন, তাদের শুধুমাত্র বাইরে বেরোনোর গেটের সামনেই স্ক্রিনিং করা হবে। তবে করোনার উপসর্গ না থাকলেই তাদের বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে। কিন্তু বাড়িতে সাত দিনের কোয়ারানটিনে থাকা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026