নিউজ

চীনের সাথে বিবাদের মাঝেই ভারতের হাতে এলো নতুন মিসাইল, নিমেষেই খতম শত্রূদেশের ট্যাঙ্ক

চীনের সাথে সীমান্ত বিবাদের মাঝেই ভারতীয় সেনার হাতে এলো নতুন মিসাইল। নতুন এই মিসাইল শত্রু ট্যাঙ্ককে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এই মিসাইলের নাম ‘ধ্রুবাস্ত্র’। ডিআরডিও তৈরি করেছে এই মিসাইল। আজ এটি সেনার হাতে তুলে দেওয়া হলো। এর আগে চলতি মাসের ১৫ এবং ১৬ তারিখ ওড়িশার বালাসোরে এটির পরীক্ষা করা হয়।

জানা যাচ্ছে, সেনার হাতে থাকা ধ্রুব হেলিকপ্টার থেকে এটি ছোঁড়া হবে। এর আগে এই মিসাইলটির নাম ছিল নাগ, বর্তমানে তা পরিবর্তন করে রাখা হয়েছে ধ্রুবাস্ত্র। তবে এই মিসাইলটি হেলিকপ্টার থেকে ছোঁড়া গেলেও যে পরীক্ষা বালাসোরে করা হয়েছে সেখানে হেলিকপ্টার ছাড়াই ব্যবহার করা হয়েছে। ৪ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। নির্দিষ্ট এলাকার মধ্যে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের মিসাইলের জন্য আগে অন্য দেশের উপর নির্ভর করতে হতো ভারতকে। কিন্তু বর্তমানে দেশে এরকম মিসাইল তৈরি হওয়ার ফলে অন্য দেশের উপর নির্ভরতা অনেকটাই কমবে। অন্যদিকে যে হেলিকপ্টার থেকে এটি ছোঁড়া হবে সেই ধ্রুব হেলিকপ্টারও সম্পূর্ণ ভারতে তৈরি। ডিআরডিও এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ধ্রুবাস্ত্র তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল (এটিজিএম)। তাই এটি যেকোনো হালকা হেলিকপ্টারে সহজেই বসানো যাবে। এছাড়াও এই মিসাইলটি যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026