ভারতে আজকাল শুরু হয়েছে ওটিটি প্লাটফর্ম এর যুগ। অনেক মানুষ এই ধরনের প্লাটফর্মে নানা ধরনের কনটেন্ট সার্চ করছেন এবং প্রচুর কনটেন্ট কনজিউম করছেন। এই ধরনের ওয়েবসাইটে এমন কিছু কনটেন্ট আপনি পেয়ে যান, যা আপনি হয়তো কখনোই থিয়েটারে গিয়ে দেখতে পারবেন না। ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে লোকজন আজকাল সিনেমা থিয়েটারের বদলে এই ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেছেন। আর শেষ একবছরে এমন কিছু ওয়েব সিরিজ ওটিটি দুনিয়াতে এসেছে যা ব্যাপক পছন্দ হয়েছে দর্শকদের। আজকের এই প্রতিবেদনে আপনাদের সেরা ৭ টি ওয়েব সিরিজ সমন্ধে জানাবো, যা আপনি না দেখলে অবশ্যই দেখে নিন।
ফারজি:
কিছুদিন আগে আমাজন প্রাইমে রিলিজ করেছিল ‘ফারজি‘ ওয়েব সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। এতে রয়েছে টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর মোড়। এই ওয়েব সিরিজে নকল টাকা বানানো নিয়ে তৈরি করা হয়েছে। এই ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে দর্শকদের মধ্যে।
নাইট ম্যানেজার:
ডিসনি প্লাস হটস্টারে রিলিজ করেছে এই ওয়েব সিরিজ। এটি হল একটি সাসপেন্স এ ভরপুর গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর ও আদিত্য রয় কাপুর। মোট ২৮.৬ মিলিয়ন ভিউ পেয়েছে এই ওয়েব সিরিজ।
তাজা খবর:
ডিসনি প্লাস হটস্টারে রিলিজ করেছে এই ওয়েব সিরিজ। এতে কাজ করেছেন ইউটিউব খ্যাত ভুবন বাম। এটি একটি কাল্পনিক থ্রিলার সিনেমা। এর প্রত্যেকটি এপিসোডে আছে নতুন টুইস্ট। এটি ২৩.৫ মিলিয়ন ভিউ পেয়েছে।
অসুর ২:
কয়েক বছর আগে যখন অসুর রিলিজ করেছিল তখন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এবার দীর্ঘ অপেক্ষার পর রিলিজ করেছে এই দ্বিতীয় পার্ট অসুর ২। আরশাদ ওয়ার্সি এবং বরুণ সোবতির মতো অভিনেতারা কাজ করেছেন এই ওয়েব সিরিজে। এই ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে মুহূর্তে মুহূর্তে রয়েছে টানটান উত্তেজনা। এটি জিও সিনেমাতে রিলিজ করেছে। এটি কিছুদিন আগে রিলিজ করেই ১৯.৩ মিলিয়ন ভিউ পেয়েছে।
সাস বহু ফ্লেমিঙ্গ:
আপনি Disney Plus Hotstar-এ এই ওয়েব সিরিজটি দেখতে পাবেন। ওয়েব সিরিজে শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে ডিম্পল কাপাডিয়াকে। এই সিরিজের রেটিং খুব ভাল ছিল, এটি প্রায় ১৬.২ মিলিয়ন মানুষ দেখেছেন।
দাহাদ:
সাইকো কিলার দুই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করবে এবং তারপর পুলিশ তাঁকে ধরার চেষ্টা করবে এই প্লটে তৈরি এই ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। এটি আমাজন প্রাইম এ দেখতে পাবেন আপনি।
বিগ বস ওটিটি ২:
এটি একটি রিয়েলিটি শো। এর সঞ্চালক সালমান খান। এতে কিছু টিভি অভিনেত্রী ও ইউটিউবার প্রতিযোগী হয়ে খেলছেন। এটি আপনি জিও সিনেমাতে দেখতে পাবেন।
The milestone 50th season of Survivor is almost here, and host Jeff Probst is weighing…
Netflix’s The Night Agent wrapped up Season 3 with a surprisingly optimistic ending for Peter…
The Berlinale Film Festival witnessed history this week as River Dreams, the first Kazakh documentary…
Princess Cruises has raised a glass to history, officially breaking a GUINNESS WORLD RECORDS™ title…
Hundreds of fans lined up in Manchester on Sunday after the Foo Fighters announced a…
Hollywood and British talent will converge on London’s Royal Festival Hall this Sunday for the…