পুজোর বাকি আর মাত্র ৪৪ দিন। কিন্তু করোনা আবহে কি করে আয়োজন হবে দুর্গাপুজোর সেই নিয়ে প্রথম থেকেই অনেকের মনে অনেক প্রশ্ন। কিন্তু যাই হোক প্রতি বছরের মতন এবার জাক জমক করে হবে না দুর্গা পুজো সেটা ইতিমধ্যেই জেনে গেছেন প্রত্যেকেই।
প্রতিবারের মতন লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখা যাবেনা, ঘোরা যাবেনা যখন তখন সেই ধারনা সবার কাছে জলের মতন পরিষ্কার। প্রিতিবারে মতোন এবছর থাকবে থিম থাকবে না প্যান্ডেলের জাক জমক। পাশাপাশি থাকবে না আলোর বহর এবং শহর জুড়ে ব্যনারের মেলা। নিয়ম রক্ষা করতে পুজো করা হলেও সেক্ষেত্রে মানা হবে সামাজিক দূরত্ব এবং সকল করোনা বিধি। ইতিমধ্যেই বড় বড় পুজো কমিটিগুলি জানিয়ে দিয়েছে তারা এবার অন্যবারের মতো আড়ম্বরে পুজো করবে না।
আর এসবের মাঝেই দুর্গা পুজোর গাইডলাইন প্রকাশ করেছে ওড়িশা সরকার। করোনা সতর্কতা বজায় রাখার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম, যা দেখে মনে হতেই পারে এভাবে কি আর ঠাকুর দেখা সম্ভব? তার থেকে বাড়িতে বসে থাকায় ভালো।
তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ দুর্গাপুজোর নিয়ম- প্রথমত, চার ফিটের বেশি উঁচু করা যাবে না প্রতিমা। দ্বিতীয়ত, সামাজিক দূরত্ব বজায় রাখতে সাত জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না প্যান্ডেলে। তৃতীয়ত, প্রতিমা নিরঞ্জনের সময় মাইক ব্যবহার করা চলবে না। চতুর্থত, প্রতিমা নিরঞ্জনেও থাকবে না কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…