বিনোদন

“ড্রাগ নিয়ে সাইকেল চালানোর মজাই কিছু আলাদা” আক্রমণ সালমান খানকে

লকডাউনে সালমান খান কি কি করেননি বলুন তো? কখনো নিজে হাতে ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করেছেন তো কখনো ট্রাকটার চালিয়েছেন আবার কখনো সারা গায়ে মাটি লাগিয়ে কৃষকদের সন্মানের কথাও বলেছেন। এবারে আনলকে একটু সাইকেল চালিয়ে নিলেন ভাইজান। মুখে মাস্ক পড়ে রাস্তায় নিরিবিলিতে সাইকেলিং করছেন সালমান। নিজের সাইকেল চালানোর ছবি পোস্টও করেছেন তিনি। কিন্তু অঘটন এর মাঝেই ঘটলো। নেটিজেনরা এরই মধ্যে নানান কটূক্তি করে। বৃহত্তর সমালোচনার স্বীকার হন।

‘সাবধানে থাকুন’ এমন একটি ক্যাপশন দিয়েই তিনি নিজের সাইকেলিং এর ছবি শেয়ার করেন। কিন্তু তাতে কি? কেউ কেউ মন্তব্য করেছেন, ” আর কত জনকে চাপা দেবেন?”, ” ড্রাগ নিয়ে বাইসাইকেল চালানোর মজাই কিছু আলাদা”। কেউ বলতে শুরু করেন, সলমন খান সাইকেলে চড়ে আসছেন। সবাই সাবধানে থাকুন।

প্রসঙ্গত, সুশান্ত কেসের পর থেকে বলিউডের তাবড় তাবড় প্রযোজকদের ও অভিনেতাদের কোণঠাসা করে ছিলেন কঙ্গনা রানাউত। স্বজনপোষণের তকমা সালমান খানের গায়ে মাটির মত লাগে। এমনকি সালমান খান প্রযোজিত “দ্য কপিল শর্মা শো’ বয়কটের ডাক ওঠে। এছাড়া বিগবসের নতুন সিজনও পিছিয়ে যায়।

একটু পিছনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ২০০২ সালের সেপ্টেম্বর মাসে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়িয়ে যায় সলমন খানের। মাঝ রাতে পানশালা থেকে মত্ত হয়ে ফেরার পথে সলমন বেশ কয়েকজন ফুটপাতবাসীর গায়ে গাড়ি তুলে দেন বলে করা হয় অভিযোগ। সেই রাতে সালমান খানের গাড়িতে একজন পথচারী মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন। ওই সালেই সলমনের বিরুদ্ধে শুরু হয় মামলা। পরে, ২০১৫ সালে এই মামলায় শেষ পর্যন্ত বেকসুর মুক্তি পেয়ে যান সলমন খান। কিন্তু সমালোচনা কোনোভাবেই পিছু হটেনি সালমানের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026