Image Source : Anandabazar
ক্যানিং এর মাতলা নদীতে ধরা পড়ল একটি কৈভোলা মাছ, যাকে ঘিরে হিড়িক পড়ে যায় ক্যানিং এ। দলে দলে মানুষ আসতে শুরু করে সেখানে এবং মাছটির সঙ্গে সেলফি তোলে। মাছটির ওজন প্রায় ৭৪ কিলোগ্রাম। শুক্রবার পাঁচটার সময় চিংড়ি মাছ ধরার জালে জড়িয়ে পড়ে মাছটি।
তবে মাতলা নদীতে এই মাছটি প্রায়ই দেখা যায় কিন্তু তা দুই থেকে তিন কিলোগ্রাম ওজনের মধ্যেই হয়। এতো বড় আকারের মাছ দেখতে তাই স্বভাবতই উৎসাহী হয়ে ওঠেন সাধারণ মানুষ। রাত নটা পর্যন্ত মাছটির দর্শন পেতে ভিড় দেখা যায় সাধারণ মানুষের। মাছটির ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : মুর্শিদাবাদে নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশের অনুমতি দিল না রাজ্য পুলিশ
এই মাছটির প্রতি কিলো দুশো থেকে আড়াইশো টাকায় সেখানে বিক্রি হলেও ৭৪ কেজির ওই মাছটি বিক্রি করতে পারেনি তারা। বন দপ্তর জানায় মাছটি বিক্রি করা যাবে না এবং মাছটি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় যদিও এর কারণ তারা জানায় নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…