Categories: দেশনিউজ

DA Hike: বড় সুখবর কেন্দ্রীয় কর্মচারীদের, যাদের বেতন ১৮ হাজার টাকা, তাঁরা DA পাবেন ৯০,৭২০ টাকা

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি বছরের হোলির মধ্যে এই ডিএ উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। এর ফলে কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে গিয়ে ৪২ শতাংশ হয়ে যাবে। আসলে কেন্দ্রীয় সরকার প্রতিবছর জানুয়ারির শুরু থেকে জুলাই এর শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া চালায়। ২০২৩ সালের জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা কবে অনুমোদিত হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু, ডিএ-তে ৪ শতাংশ বৃদ্ধি স্থির। আগামী ১ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হতে পারে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী মহার্ঘ ভাতা হবে ৪২ শতাংশ। যদি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত CPI(IW) এর পরিসংখ্যান ১৩২.২ থাকে। পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মহার্ঘভাতা ৪ শতাংশের বেশি বাড়বে। মোট ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য বর্ধিত ডিএ মার্চের বেতনে দেওয়া যেতে পারে।

একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন বা বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩৮ শতাংশ হারে, ৬৮৪০ টাকা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তিনি। এবার সেই ডিএ যদি ৪ শতাংশ বৃদ্ধি পায়, ৪২ শতাংশ হারে সে মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। তাঁর বার্ষিক মহার্ঘ ভাতা বেড়ে হবে ৯০,৭২০ টাকা। তাঁর বার্ষিক মহার্ঘ ভাতা বাড়বে ৮৬৪০ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026