Nysa Devgan: পার্টিতে বেসামাল কাজল কন্যা, মাঝ রাতে এমন অবস্থা নাইসার, ভিডিও দেখুন

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য। সাম্প্রতিক একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চিত অজয় ও কাজল কন্যা।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। প্রায়ই নিজের বন্ধুদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে খুব সম্প্রতি একটি পার্টি থেকে বেসামাল অবস্থায় বেরোতে দেখা গেল তাকে। ঠিকভাবে পায়ে পদক্ষেপও ফেলতে পারছিলেন না তিনি। এমন অবস্থায় পাপারাজিৎদের দেখে ঠোঁটে হাসি বজায় রাখলেও তিনি যে বেশ কিছুটা বিরক্ত হয়েছেন, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ক্যামেরা দেখে এদিন হালকা হেসেই গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছে তাকে।

খুব সম্প্রতি কিয়ারা ও সিদ্ধার্থের বিবাহ সম্পন্ন হয়েছে। এদিন তাদের রিসেপশনে অসংখ্য বলি তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন ও কাজলও। সেই ঝলক এই মুহূর্তে রীতিমতো ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। তবে এর মাঝেই আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বোল্ড সাজে দেখা মিলেছিল নাইসার। হালকা গোলাপি রঙের শর্ট ড্রেসে ছিলেন তিনি। নিয়েছিলেন মানানসই মেকাপও। পার্টিতে ঢোকার সময় ঠিকঠাক থাকলেও পার্টির শেষে বেসামাল ছিলেন কাজল কন্যা। এমন কি ঘটেছিল পার্টিতে? কটাক্ষের সুরে প্রশ্ন তুলছেন নেটনাগরিকদের একাংশ। উল্লেখ্য, এই পার্টিতে উপস্থিত ছিল একাধিক সেলেব কিডরা, অবশ্য তার উল্লেখ নিষ্প্রয়োজন।

এই দিনেই পাতৌদি পরিবারের তরফ থেকে নৈশ ভোজনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখপুত্র ইব্রাহিমও। আর সেখান থেকেই সোজা পার্টিতে পৌঁছেছিলেন তিনি। এদিন সাদা শার্টের উপর একটি কালো জ্যাকেট গায়ে চড়িয়েই পার্টিতে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে কি তাকে দেখেই বেসামাল কাজল কন্যা! মজার ছলে এমন প্রশ্ন করতেও পিছপা হননি নেটজনতার একাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026