নিউজ

পুজোর আগে বিশেষ উপহার কেন্দ্রের, মোটা টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও অনেক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ৩ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে বর্তমানের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ বা ৪৬ শতাংশ হবে। এরফলে পুজোর ঠিক আগে অ্যাকাউন্টে একসাথে অনেক টাকা আসবে কেন্দ্রীয় কর্মচারীদের।

ডিএ নির্ধারণ করা হয় শ্রম ব্যুরোর CPI-IW-র সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। জুলাই মাসে জন্য CPI-IW ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। এক মাসের পরিবর্তনের দিকে তাকালে দেখা যায়, আগের মাসের তুলনায় ২.৪২ শতাংশ বেড়েছে। তাই আশা করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়বে। আবার ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব করলে তা ৪ শতাংশ বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে। এই

গত বছরের তুলনা যদি টানা হয়, তাহলে অনুমান করা হচ্ছে যে দিওয়ালির আগেই সম্ভবত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু জানাতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।

Nirajana Nag

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026