ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সরকার জন ধন অ্যাকাউন্টে ১০,০০০ টাকা জমা করছে, এই সুবিধাগুলি পাবেন – PM Jan Dhan Yojana

‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম সফল একটি পদক্ষেপ। ২০১৪ সালের ১৫-ই আগস্ট এই যোজনা শুরু করেছিলেন তিনি। পিছিয়ে পড়া অনগ্রসর পরিবারগুলিকে এগিয়ে নিয়ে যেতে ও উন্নতি আনতে এই পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সমস্ত পিছিয়ে পড়া পরিবারগুলিকে ব্যাঙ্কিংয়ের আওতায় আনতে ও তাদের ব্যাঙ্কিংয়ের মৌলিক সুবিধা প্রদানের জন্যই এই পদক্ষেপ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই নিবন্ধের সূত্র ধরে এই যোজনা সম্পর্কেই বিস্তারিতভাবে জানানো হবে।

এই প্রকল্পের সহায়তায় প্রত্যন্ত গ্রামেও ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটি গ্রাহকদের দুর্ঘটনা বিমার আওতাধীন করে। এমনকি এটিতে ওভারড্রাফ্ট পেনশন বীমার সুবিধাও পেয়ে থাকেন গ্রাহকরা। এই যোজনার ক্ষেত্রে ব্যাঙ্কাররা গ্রামে গ্রামে গিয়ে গ্রামীণ বাসিন্দাদের এই অ্যাকাউন্ট খুলে দিয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিয়েছে তাদের আধার নম্বরও। এই যোজনার আওতাধীন গ্রাহকরা ওভার ড্রাফট ছাড়াই নিজেদের ছোট ব্যবসা শুরু করার জন্য দশহাজার টাকা পেতে পারেন। এক্ষেত্রে তাদের কোনো রকম কোনো গ্যারান্টিও লাগবে না।

কিভাবে ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’তে অ্যাকাউন্ট খোলা হয়!
সবার প্রথমে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে। এরপর সেই ওয়েবসাইটে লগইন করে নিজের পছন্দমতো ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর স্ক্রিনে চলে আসবে যোজনার আবেদনপত্র। এরপর সেটি সঠিকভাবে সমস্ত তথ্য ও নথি সহযোগে জমা দিতে হবে।

অ্যাকাউন্ট খোলার যোগ্যতা-
১) শুধুমাত্র ভারতের পিছিয়ে পড়া সম্প্রদায় এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
২) দশবছরের কম বয়সে বাচ্চারাও নিজেদের বাবা-মায়ের সাথেই এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
৩) বৈধ পরিচয়পত্র থাকা আবশ্যিক।
৪) সেভিংস অ্যাকাউন্ট খুলতে যে ধরনের নিয়মগুলি পালন করতে হয়, এক্ষেত্রেও সেই নিয়মগুলি পালন করা আবশ্যিক।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026