নিউজ

7th pay commission da hike: ৩ বা ৪ শতাংশ নয় একবারে ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি করল এই রাজ্য, দেওয়া হবে সমস্ত বকেয়া

কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে গত এপ্রিল মাসে। জানুয়ারি মাস থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। এই মুহূর্তে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ৬% করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা নিয়ে একটি ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন সরকারি কর্মীরা যদি কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা আদায় করতে পারেন তাহলে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ব্যাপারে চিন্তা করতে পারবেন তিনি। তবে, কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা প্রদান করার কোন ইঙ্গিত তিনি দেননি। এর মাঝেই বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে মহার্ঘ ভাতা।

চলতি বছর যেখানে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪২ শতাংশ, সেখানেই আগামী কয়েক মাসের মধ্যেই আরো একবার মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মচারীদের। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ৩ বা ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাৎ আরো বেশি বেড়ে যাবে। তবে লোকসভা নির্বাচনের আগে এই রাজ্য মহার্ঘ ভাতা আবারও বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে।

লোকসভা নির্বাচনকে পাখির যোগ করে সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য গুজরাট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। এক ধাক্কায় ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে গুজরাট সরকার। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই মহার্ঘ ভাতা সংশোধন করা হয়েছে। সেই সঙ্গেই বৃদ্ধি করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ত্রাণ এবং পেনশন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে বকে মহার্ঘভাতা ৩টি কিস্তিতে দেওয়া হবে সরকারি কর্মীদের। ২০২২ সালের ১ জুলাই থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি করল গুজরাট।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026

ভোটের আগে বাংলায় ৪১৭ কোটি বাজেয়াপ্ত! মাদক, নগদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য

দোরগোড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে নজিরবিহীন তল্লাশি ও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।…

April 17, 2026

ছোটাছুটির দিন শেষ! LIC আনল দুটি নতুন অ্যাপ, গ্রাহকদের হাতে স্মার্ট সুবিধার চাবিকাঠি

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) গ্রাহক ও এজেন্টদের সুবিধার কথা মাথায় রেখে চালু করল…

April 17, 2026

১৪ জুনের আগে আধার আপডেট না করলে ফাইন! UIDAI-র বড় নির্দেশ

আধার কার্ড এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা—সব ক্ষেত্রেই এর…

April 17, 2026

ড্রোনে নজরদারি বন্দে ভারত এক্সপ্রেসে! নিরাপত্তায় বড় পদক্ষেপ রেলের

দেশের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন যাত্রীদের প্রথম পছন্দ। তবে…

April 17, 2026

তপ্ত বৈশাখে ফের ঝড়-বৃষ্টির দাপট! কমবে কি তাপমাত্রা? আগামীকালের আবহাওয়ার বড় আপডেট

বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলা। তবে এই গরমের মধ্যেই ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে…

April 17, 2026