ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: বিরাট স্টাইলে বাউন্ডারি সরকারের, পুজোর আগে মহার্ঘ ভাতা বাড়ল এই রাজ্য সরকারের কর্মীদের

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এবারে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হলো একটা বড় সিদ্ধান্ত। এক লাফে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল এই রাজ্য সরকার। দুর্গা পূজার আগে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেনি তবে রাজ্য সরকারের এই পদক্ষেপে কালীপুজোর আগে অবশ্যই লাড্ডু ফুটবে কর্মীদের মনে। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি ঝাড়খন্ড সরকার গত শুক্রবার এই রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এবারে কর্মীরা মূল বেতনের উপরে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়। ঝাড়খণ্ডের অর্থ বিভাগের প্রধান সচিব অজয় কুমার সিং বলছেন, ঝাড়খণ্ডের রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে এই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৩ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হতে চলেছে। অর্থাৎ বলতে গেলে দুর্গাপুজোর আগে থেকেই মহার্ঘ ভাতা বাড়ছে সরকারি কর্মীদের। সঙ্গে জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া DA তাদের একাউন্টে ঢুকবে সোজা নভেম্বর মাসে। নভেম্বরের বেতনের সঙ্গে এই টাকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

এদিকে পেনশন ভোগীদের জন্য DR বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৪২ শতাংশ থেকে বাড়ি ডিআর করা হয়েছে ৪৬ শতাংশ। ২০২৩ সালের ১ জুলাই থেকে এই বর্ধিত ডিআর কার্যকর হতে চলেছে। বছরে দুবার কর্মচারীদের এবং পেনশন ভোগীদের মহার্ঘভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করা হয়। সেই মতো কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার উৎসবের মরশুমে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলায় কিন্তু সরকারি কর্মীদের ভাগ্য এখনই খুলছে না। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে। একাধিক বার শুনানি হলেও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026