ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইকো পার্ক মেট্রো স্টেশন প্রায় রেডি, দেখে নিন এই নতুন মেট্রো স্টেশনের ভিতরের ফার্স্ট লুক

কবি সুভাষ থেকে বিমানবন্দর করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ইকোপার্ক। নিউটাউনের এই ট্যুরিজম পার্কের কাছে যে মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে, তার মূল লক্ষ্য হলো নিউ টাউন কে কলকাতার সাথে সম্পূর্ণরূপে যুক্ত করে দেওয়া। মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ওই মেট্রো স্টেশনটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। প্রচুর মানুষ ইকো পার্কে যাতায়াত করেন এবং সেই কারণে ইকোপার্ক মেট্রো স্টেশন কলকাতা মেট্রোর জন্য অনেকটাই বেশি লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কতদূর এগিয়েছে ইকোপার্ক মেট্রো স্টেশন তৈরির কাজ? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কংক্রিট এর কাজ শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি ছাদ ঢেকে দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ইকোপার্ক মেট্রো স্টেশনের মেঝেতে গ্রানাইট দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই গ্রানাইটের কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। শেষের মুখে মেঝে তৈরি করার কাজ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইকো পার মেট্রো স্টেশনের ৭ টি এস্কেলেটর এবং ৪টি লিফট থাকবে। সাথে সাথেই আটটি সিড়ি রাখা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে খবর, ইকোপার্ক মেট্রো স্টেশন নিয়ে বেশ অনেক পরিকল্পনা রয়েছে কলকাতা রেলওয়ে।

ইকোপার্ক মেট্রো স্টেশনের দুটি প্লাটফর্ম থাকবে এবং এর দৈর্ঘ্য ১৮০ মিটার। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইকোপার্ক মেট্রো স্টেশনে একাধিক টিকিট কাউন্টার, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, শৌচাগার এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে। এছাড়াও ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ইমার্জেন্সি লাইটিং এর মত বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে এই মেট্রো স্টেশনে। তবে কবে থেকে ইকো পার্ক মেট্রো স্টেশনে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা আপাতত মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডর এর নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিষেবা শুরু হয়েছে। বাকি স্টেশনগুলি যুক্ত হলে তারপরেই ইকোপার্ক মেট্রো স্টেশন কিন্তু যুক্ত হতে পারবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026