কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য রয়েছে বড় সুখবর। খুব শীঘ্রই তাদের মুখে চওড়া হাসি ফুটছে। আসলে ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা চার শতাংশ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এক ধাক্কায় ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হয়ে গেছে। এই ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন সরকারের ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী।
জানা গিয়েছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। জানুয়ারি থেকে জুন ২০২৩ পর্যন্ত এই ছয় মাসের জন্য এই ডিএ বৃদ্ধি। তাই কেন্দ্রীয় কর্মীদের দুই মাসের বকেয়া বেতনও দেবে মোদি সরকার। কারণ ডিএ এবং ডিআর বৃদ্ধি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য বলে বিবেচিত হয়। আর এই কারণেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বর্ধিত ডিএ বকেয়া হিসেবে মার্চ মাসের বেতনের সাথে দেওয়া হবে।
আপনাদের জানিয়ে রাখি, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে সরকারের প্রতিবছর ১২,৮১৫ কোটি টাকা খরচ বেড়ে গেল। এই মহার্ঘ ভাতা বা DA সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অংশ। সরকার ৬ মাস অন্তর এই DA শতাংশ পরিবর্তন করে। মূল্যস্ফীতি যত বাড়বে, মহার্ঘ ভাতার পরিমাণও ততটাই বাড়বে। একজন কেন্দ্রীয় কর্মচারী যার বেসিক বেতন ১৮ হাজার টাকা তারা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়ায় এতদিন পেতেন অতিরিক্ত ৬৮৪০ টাকা। তবে এই মহার্ঘ ভাতা আর ৪ শতাংশ বৃদ্ধি পেলে ৪২ শতাংশ অতিরিক্ত ৭৫৬০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…