নিউজ

Traffic Rules: হাফ হাতা গেঞ্জি পরে বাইক চালালে হবে মোটা জরিমানা, ঘাবড়ে যাওয়ার আগে নিয়মটা জেনে নিন

গাড়ি চালকদের পাশাপাশি দু চাকা অর্থাৎ মোটরবাইক এবং স্কুটার চালকদের জন্য একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এ কথা সত্যি যে রাস্তায় বেরোনোর সময় অনেকেই এত নিয়ম হয়তো মেনে চলেন না কিন্তু না জানার ফলে অনেক সময় অজান্তে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে বসেন অনেকে। রাস্তায় গাড়ি থামিয়ে দেন পুলিশ এবং দিতে হয় মোটা টাকা জরিমানা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কার্যকর উপায় হলো রাস্তায় গাড়ি সংক্রান্ত সমস্ত ট্রাফিক নিয়ম জেনে রাখা। তবে অনেক সময় ট্রাফিক আইন সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে থেকে সরকার। তবে প্রত্যেকটি তথ্যের উপরে অন্ধের মত বিশ্বাস করার আগে সেটি আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। সম্প্রতি এরকম একটি নিয়ম ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।

বলা হচ্ছে হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি পরে বাইক চালালে নাকি জরিমানা দিতে হবে। অনেক মানুষ এই তথ্যে বিশ্বাস করে নেন। যেহেতু গরমকালে অনেকেই হাফহাতা গেঞ্জি পরে বাইরে বের হন, তাই অনেকেই এই নতুন নিয়ম শুনে ঘাবড়ে গিয়েছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি পাবলিক ভেহিকেল আইনে কিন্তু এরকম কোন নিয়মের উল্লেখ নেই। অর্থাৎ এই বিষয়ে কিন্তু আপনার চালান লাগবে না। হাফ হাতা জামা পরে বাইক চালালে জরিমানা হবে, এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য মিথ্যে এবং খোদ কেন্দ্রের সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতির গড়করি এই ব্যাপারে জানিয়েছেন। আজ থেকে চার বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী এবং তার দপ্তর টুইট করে এই বিষয়ে মানুষদের সচেতন করেছেন।

এই টুইট করে বলা হয়েছে নতুন মোটর ভেহিকেল আইন অনুযায়ী হাফ হাতা জামা পরে গাড়ি চালানোর জন্য চালানের কোন বিধান নেই। মূলত বাইক চালকদের বেশ কিছু ট্রাফিক আইনের মুখোমুখি হতে হয়। দুর্ঘটনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি। বর্তমানে অনেকে চালকের মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর প্রবণতা দেখা যায়। ট্রাফিক আইন অনুযায়ী বিনা হেলমেটে বাইক চালানো দন্ডনীয় অপরাধ এবং এর জন্য ১,০০০ টাকা জরিমানা আপনাকে দিতে হবে। অন্যদিকে ওভার স্পিডে বাইক চালালে ১ হাজার টাকা এবং দ্বিতীয়বার ২ হাজার টাকা জরিমানা বেঁধে দেওয়া হয়েছে। ফুটপাতের উপর দিয়ে বাইক নিয়ে গেলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। অন্যদিকে বিনা অনুমতিতে গাড়ি বা বাইক মডিফাই করালেও জরিমানা লাগতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026