ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: সরকারি কর্মীদের মধ্যে খুশির ঢেউ, টাকায় ভরে যাবে অ্যাকাউন্ট

গত শনিবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে সারা ভারতে এবং চলবে ১ জুন পর্যন্ত। এর আগে তিনটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এই রাজ্য হলো যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা। তবে এবারে ছত্রিশগড় সরকার তাদের কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানা সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধির পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ও ডিআর ৪৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫০ শতাংশ।

এই বৃদ্ধি ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। মার্চ মাস থেকে সরকারি কর্মীরা বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ পেতে শুরু করবেন । এছাড়া পুরো বকেয়া টাকা কর্মীদের একাউন্টে পাঠানো হবে সরকারের তরফ থেকে।

ছত্তিশগড় সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে

ছত্তিশগড় সরকার রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক আগে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৩.৯০ লক্ষ কর্মচারী এবং ১.২০ লক্ষ পেনশনভোগী। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বৃদ্ধি ১ মার্চ থেকে কার্যকর হবে।

৮১৬ কোটি টাকা খরচ হবে

ছত্তিশগড় সরকারের এই বৃদ্ধির পর, ৭ম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৪৬ শতাংশ হবে। ৬ তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বেড়ে ২৩০ শতাংশ হবে। কর্মকর্তারা বলেছেন যে, এই বৃদ্ধির ফলে রাজকোষে বার্ষিক ৮১৬ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হবে।

কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছে

আপনাদের জানিয়ে রাখি যে, গত কয়েকদিনে, কেন্দ্র সহ রাজ্য সরকারগুলি সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এছাড়া পেনশনভোগীদের ডিআরও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে এক কোটি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। এই বৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026