আইপিএলের ১৭তম আসরের আজ প্রথম ম্যাচ মাঠে গড়াতে চলেছে কিছুক্ষণের মধ্যে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ ডিফেনডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। খেলাটি অনুষ্ঠিত হবে আজ রাত ৮টা থেকে। একদিকে, নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, চির পরিচিত শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করবেন চেন্নাইয়ের ৪ বিধ্বংসী ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়-
১. রাচিন রবীন্দ্র: এই তালিকার প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। গত বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের জাত ছি নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অধিনায়ক ঋতুরাজের সাথে জুটি বেঁধে ওপেনার হিসেবে বিধ্বংসী ইনিংস খেলবেন এই ক্রিকেটার।
২. শিবম দুবে: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের অন্যতম সেরা অলরাউন্ডার শিবম দুবে। গেল কয়েক মাস ব্যাট হতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ক্রিকেটার। পাশাপাশি বল হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন শিবম দুবে।
৩. রবীন্দ্র জাদেজা: অধিনায়ক হিসেবে দলের ভরসা রাখতে অক্ষম হলেও অলরাউন্ডার হিসেবে বার বার চেন্নাইকে জয়ের মুখ দেখিয়েছেন এই ক্রিকেটার। বলের পাশাপাশি ব্যাট হাতেও লম্বা ইনিংস খেলবেন রবীন্দ্র জাদেজা, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
৪. ড্যারিল মিচেল: ব্যাঙ্গালোরে বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের অন্যতম সেরা কান্ডারী হয়ে উঠতে পারেন ড্যারিল মিচেল। ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাট হতে এই ক্রিকেটার ধ্বংসলীলা চালাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…