দেশ

সরকারি কর্মচারীদের জন্য লটারি, এই দিন ব্যাংকে ঢুকবে ১৮ মাসের বকেয়া DA

দীর্ঘ কয়েক বছর পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুসংবাদ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন সফল হতে চলেছে কর্মচারীদের। বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, দীপাবলীর পূর্বে বকেয়া মহার্ঘ ভাতা এবং ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত ১৮ মাসের অমীমাংসিত DA নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ কাল অর্থাৎ ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকার DA বকেয়া টাকা পাঠায়নি কর্মচারীদের একাউন্টে। খুব শীঘ্রই এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অনুমান করছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, DA বাড়ার পরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এক লাফে বেশ কিছুটা বেড়ে যাবে। শুধু তাই নয়, বিগত 18 মাসের বকেয়া DA একসাথে পেয়ে ফুলে ফেঁপে উঠবেন তারা। এখন সম্পূর্ণ কার্যক্রম নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। যদি সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয় তবে এতে 47.58 লক্ষ কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সপ্তম পে কমিশন দ্বারা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন পরিকাঠামো পাল্টানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন সম্পূর্ণ সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কতটা বাড়বে এবং বকেয়া ১৮ মাসের DA কবে ব্যাংকে ঢুকবে। মনে করা হচ্ছে, সামনের লোকসভা নির্বাচনের আগেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারে কেন্দ্রীয় সরকার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026