উৎসবের মৌসুমের শুরুতে ভারতের সাধারণ কর্মীদের জন্য একটা বড় উপহার দিতে চলেছে ভারত সরকার। প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট হারিয়ে না এবার একটা বড় উপহার পেয়ে গিয়েছেন। প্রভিডেন্ট ফান্ড একাউন্টে ইতিমধ্যেই সুদ জমা করতে শুরু করেছে ইপিএফও। ২০২২ ২৩ আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ড একাউন্টে সুদের হার রাখা হয়েছে ৮.১৫ শতাংশ। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মীর একাউন্টে সুদের টাকা প্রবেশ করতে শুরু করেছে এবং খুব শীঘ্রই আপনার একাউন্টেও এই টাকা ঢুকে যাবে বলে জানা গিয়েছে। সম্প্রতি ইপিএফও সমস্ত কর্মীদের অ্যাকাউন্টের সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
এই সুদের পরিমাণ দ্রুত জমা করা হবে বলে আশ্বাস দিয়েছে ইপিএফও। জানা গিয়েছে সমস্ত প্রক্রিয়াটি পাইপ লাইনে রয়েছে এবং খুব শীঘ্রই শেষ হবে এই পুরো প্রক্রিয়াটা। ইপিএফও কর্মীদের অপেক্ষা করার জন্য আবেদন করেছে। ইপিএফও বলেছে, যখনই সুদ জমা হবে তখনই তা সম্পূর্ণভাবে পরিশোধ করা হবে। ইপিএফও এটাও জানিয়েছে, সুদের পরিমাণ কোনভাবে কমানো হবে না। তারা তথ্য দিয়ে জানিয়েছে, শুধু জমা দেওয়ার প্রক্রিয়া আগের থেকে আরো মসৃণ হয়েছে এবং এখন আপনার সুদের টাকা জমা হতে আরো কম সময় লাগবে।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ইতিমধ্যেই ২৪ কোটি টাকার বেশি পিএফ একাউন্টের সুদ জমা হয়েছে। আপনি টেক্সট ম্যাসেজ মিস কল এবং ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে আসা টাকা চেক করতে পারেন। প্রভিডেন্ট ফান্ড একাউন্টের সুদের হার প্রতিবছর ইপিএফও দ্বারা নির্ধারিত হয়। প্রতি বছর সুদের হার নির্ধারণ করার জন্য ইপিএফও অর্থ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে থাকে। সুদের হার নির্ধারণের সময় সরকারি সিকিউরিটির সুদের হার এবং মুদ্রাস্ফীতির হার এবং অর্থনৈতিক অবস্থা মাথায় রাখা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…