নবরাত্রির আগে সুখবর, ২৭ হাজার টাকা বেশি পাবেন কেন্দ্রীয় কর্মীরা

এই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বর্ধিত বেতনের উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে অপেক্ষা করছিলেন তারা শীঘ্রই আগের মাসের বকেয়াসহ সমস্ত ডিএ বৃদ্ধির আপডেট একসাথে পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষ দিকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। বর্ধিত মহার্ঘ ভাতা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে। এরপরে কর্মচারীরা উচ্চ বেতনের সুবিধা পেয়ে যাবেন। এই আইসিপিআই সূচকের তথ্য অনুযায়ী এবারে সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে।

জি বিজনেসের রিপোর্ট অনুসারে বুধবারে এই সূচক সংখ্যা ছিল ১৩৬.৪ পয়েন্ট। যদি এর উপর ভিত্তি করে হিসাব দেখা যায় তাহলে মহার্ঘ ভাতা ৪৬.২৪ শতাংশ হতে পারে। অর্থাৎ ৪ শতাংশ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। কিন্তু এবার প্রশ্নটা হল বেসিক বেতনের হিসাব কি করে হবে। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন হলো ১৮ হাজার টাকা। এটি হলো একেবারে নিম্নস্তরের কর্মীদের বেসিক বেতন। যদি নতুন ডিএ ৪৬ শতাংশ হয় তাহলে প্রতি মাসে ৮ হাজার ২৮০ টাকা করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে ৪২ শতাংশ অনুসারে প্রতি মাসে ৭৫৬০ টাকা করে মহার্ঘ ভাতা পাওয়া যেত। অর্থাৎ সবমিলিয়ে প্রতিমাসে ৭২০ টাকা মহার্ঘ ভাতা বাড়বে। অন্যদিকে বার্ষিক বৃদ্ধি হবে ৮৬৪০ টাকা।

সপ্তম বেতন কমিশনের অধীনে এবারে কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। নতুন বৃদ্ধির ফলে কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৪৬ শতাংশ এবং এই নতুন মহার্ঘ ভাতা কর্মচারীরা ১ জুলাই ২০২৩ থেকে পেয়ে যাবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বর্ধিত মহার্ঘ ভাতার জন্য কর্মীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মনে করা হচ্ছে দশেরার আশেপাশের সময়ে এই নতুন উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026