Today Trending News

ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজে আর প্রয়োজন হবে না প্যান কার্ডের, জেনে নিন সর্বশেষ আপডেট

বিগত কয়েক বছর ধরে ভারতের সাধারণ মানুষের জন্য প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব বেড়েছে রীতিমতো চোখে পড়ার মতো। তবে সর্বক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার না হলেও ব্যাংকিং সেক্টরে এটি ছাড়া কোন রকম সুবিধা গ্রহণ করতে পারবেন না আপনি। নতুন অ্যাকাউন্ট খোলা করা থেকে শুরু করে টাকা জমা দেওয়া কিংবা টাকা তোলার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে প্যান কার্ড। এছাড়া আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে PF একাউন্টের জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই কড়া নিয়মে ছাড় দিতে চলেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, সরকারি এই সিদ্ধান্তে কারা উপকৃত হবেন। কারা প্যান কার্ড ছাড়াই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে বিভিন্ন সংস্থায় দাবি করা হচ্ছে, এই ছাড়টি বিদেশী কোম্পানি, এনআরআই এবং অন্যান্য অনাবাসীদের জন্য IFSC অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে খুব সহজ করে তুলবে। চলুন, আজকের নিবন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক –

ভারত সরকার এবার থেকে প্রবাসী এবং বিদেশি সংস্থার জন্য এই বড় নিয়ম চালু করতে চলেছে। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিরা প্রবাসে জীবনযাপন করছেন, তাদের IFSC GIFT City-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে PAN কার্ডের প্রয়োজন হবে না। তাছাড়া, বিদেশি কোম্পানিগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে এই সুবিধা গ্রহণ করতে হলে তাদের একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে। আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রে (IFSC) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে এমন প্রবাসী বা বিদেশী সংস্থাকে ফর্ম-৬০-এর অধীনে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026