ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th pay commission: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, এবারে ন্যূনতম যোগ্যতায় হয়ে যাবে পদোন্নতি, ঘোষণা কেন্দ্রের

ভারত সরকার এবারে তাদের কর্মীদের জন্য একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি বেতনের জন্য বিশাল বড় আপডেট নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মনে করা হচ্ছে এবারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের পদোন্নতি হতে চলেছে। তাদের সকলের মাসিক আয় অনেকটাই বাড়বে বলেও মনে করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের অধীনে একটি নতুন আপডেট জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের পদোন্নতি দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে সংশোধনী নিয়ে হাজির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সংশোধনী সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা প্রতিরক্ষা কর্মচারী এবং সৈন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২২ আগস্ট অফিস স্মারকলিপিতে সার্ভিস ডিফেন্স অসামরিক কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নতুন যোগ্যতা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। এক্ষেত্রে কর্মচারীদের পদোন্নতির জন্য একটা বিশেষ মানদন্ড জারি করা হয়েছে। জানানো হয়েছে এবার থেকে একটা অভিজ্ঞতা থাকার পরেই কর্মচারীদের পদোন্নতি হবে। পদোন্নতির বিষয়ে বিভিন্ন স্তরের বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লেভেল ১ থেকে ২ এর জন্য থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা। লেভেল ১ থেকে ৩, ৩ বছরের অভিজ্ঞতা, লেভেল ২ থেকে ৪, ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা। একইভাবে, ১৭ লেভেল পর্যন্ত কর্মচারীদের ১ বছর থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে পদোন্নতি দেওয়া হবে।

অবিলম্বে কার্যকর করার আদেশ

প্রতিরক্ষা মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুযায়ী, এই নতুন আপডেট অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ এই যোগ্যতার আওতায় আসা সকল কর্মচারীকে অবিলম্বে পদোন্নতি দেওয়া হবে। তবে কত কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026