ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio Bharat 4G: ৯৯৯ টাকায় কিনুন এই 4G ফোন, মাত্র ১২৩ টাকায় করুন রিচার্জ

ভারতে আজকাল ইন্টারনেটের একটা বিশাল বড় যুগ শুরু হয়েছে। আজকাল সবাই ইন্টারনেট নির্ভর জীবন কাটাতে চাইছেন। আর ইন্টারনেট ব্যবহার করতে গেলে যেটা সবার আগে লাগবে সেটা হলো একটা ভালো ফোন, যেখানে হাইস্পিড ইন্টারনেট চলে। তবে অনেকই এমন আছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে চান, তবে কিছু বিশেষ কারণে সেই ধরনের ফোন ব্যবহার করতে পারেন না। সেই ধরনের গ্রাহকদের জন্যই রিলায়েন্স এবারে নিয়ে এসেছে একেবারে 4G ফোন Jio Bharat 4G। ইতিমধ্যেই এই ফোনের বিক্রি শুরু হয়েছে Amazon-এ। এছাড়াও আপনি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে Jio Bharat 4G ফোন কিনতে পারেন। মাত্র ৯৯৯ টাকা দামের এই 4G স্মার্টফোনটি বিশেষত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য যারা এখনও 2G নেটওয়ার্কের উপর নির্ভরশীল। কোম্পানি এই ফোনের মাধ্যমে সবাইকে সস্তায় ইন্টারনেট সুবিধা দিতে চায়। বিজনেস টুডে-এর খবর অনুযায়ী, এই ফোনে ২৩টি ভাষা সমর্থিত। অর্থাৎ সারা দেশের ফোন ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারবেন।

স্পেসিফিকেশন

খবর অনুযায়ী, Jio Bharat 4G ফোনে রয়েছে ১.৭৭-ইঞ্চি TFT ডিসপ্লে, LED ফ্ল্যাশ সহ ০.৩MP ক্যামেরা এবং ১০০০mAh ব্যাটারি। এটি ১২৮GB পর্যন্ত বাহ্যিক মাইক্রোএসডি কার্ড স্টোরেজ সমর্থন করে। ফোনটি অ্যাশ ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।ভারতীয় মোবাইল ফোন নির্মাতা ব্র্যান্ড কার্বনের সাথে অংশীদারিত্বে তৈরি এই ফোনটিতে Bharat এবং Karbonn উভয়েরই ব্র্যান্ডিং রয়েছে। এই দামে, JioBharat 4G ফোন সহজ 4G ইন্টারনেট সংযোগ এবং বেসিক বৈশিষ্ট্যগুলি প্রদান করে।

সস্তা প্ল্যানও দেওয়া হচ্ছে

এই ফোনের সাথে Jio সস্তা ইন্টারনেট প্ল্যানও চালু করেছে। একটি ১২৩ টাকার প্ল্যান রয়েছে, যেখানে সীমাহীন ভয়েস কল, ১৪GB ডেটা এবং স্ট্রিমিংয়ের জন্য Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস অফার করা হয়। একইভাবে, আপনি ১২৩৪ টাকার একটি বার্ষিক প্ল্যান নিতে পারেন যা আপনাকে আনলিমিটেড কল এবং ১৬৮ জিবি ডেটা অফার করে।

Nirajana Nag

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026