অনেক লড়াইয়ের পর অবশেষে পূরণ হল দাবি। এবারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলের শিক্ষকের বেতন দিতে রাজি হল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিতর্কের মাঝেই এই সিদ্ধান্ত নিয়ে বেশ খুশি সেই কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষকরা। অর্থাৎ, এবারে সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন পাবেন তারা। বুধবার, পুদুচেরির শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রী এ নমস্যব্যায়াম জানিয়েছেন, এবার থেকে এই অঞ্চলের শিক্ষকরা সপ্তম বেতন কমিশন অনুসারেই বেতন পাবেন। সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতন কাঠামো কার্যকর হচ্ছে। তবে ২০২৩ সালের এপ্রিল থেকে সেই সংশোধিত বেতন কাঠামোর আওতায় সুবিধা পাবেন সরকার-পোষিত স্কুলের শিক্ষক এবং পেনশনভোগীরা। এমনিতে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় পুদুচেরির সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন এবং মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। উল্লেখ্য, আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যা শীঘ্রই বেড়ে ৪২ শতাংশ হতে পারে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
এই পরিস্থিতিতে সরকার-চালিত স্কুলের শিক্ষকদেরও সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উঠছিল। দীর্ঘদিন পর দাবি পূরণ হওয়ায় পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। দাবিপূরণ হওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…