নিউজ

Aadhaar Card: আধার আপডেট নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের, ১৪ জুন অবধি সবকিছুই একেবারে ফ্রি

আপনিও যদি আপনার আধার আপডেট করতে চান, তাহলে এই খবর আপনার জন্য। হ্যাঁ, এখন পর্যন্ত আধার আপডেট করার জন্য আপনাকে ২৫ টাকা করে ফি দিতে হত। কিন্তু এখন থেকে আর কোনো ফি দিতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার নথি অনলাইনে আপডেট করার সুবিধা দিয়েছে। অর্থাৎ, এখন আপনাকে আগের মত টাকা দিতে হবে না। ইউআইডিএআই-এর এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত আধার পোর্টালে তাদের নথি আপডেট করতে ২৫ টাকা দিতে হত। অফিসিয়াল বিবৃতি অনুসারে, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সবাইকে বিনামূল্যে তাদের আধার নথি অনলাইনে আপডেট করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে লক্ষাধিক মানুষ উপকৃত হবে। বিনামূল্যে পরিষেবাটি পরবর্তী তিন মাস অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৪ জুন, ২০২৩ পর্যন্ত উপলব্ধ।

তবে, আধার তালিকাভুক্তি ও আপডেট রেগুলেশনস, ২০১৬ অনুযায়ী, আধার নম্বরধারীদের এবার থেকে আধার তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছরে অন্তত একবার তাদের সহায়ক নথি আপডেট করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে যে, এই পরিষেবাটি শুধুমাত্র আধার পোর্টালে বিনামূল্যে এবং যদি ফিজিক্যাল আধার কেন্দ্রগুলিতে গিয়ে এই কাজ করা হয়, তাহলে আগের মতোই ৫০ টাকা ফি দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026