নিউজ

বাজারে আসছে জিওমার্ট, লকডাউনে শপিং করতে জেনে নিন ৮ টি গুরুত্বপূর্ণ তথ্য

গত সপ্তাহে রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ই-কমার্স প্ল্যাটফর্ম জিওমার্ট। তবে এখুনি সারা দেশে পরিষেবা শুরু করছে না তারা। নেভি মুম্বাই ও কল্যাণের মতো শহরগুলোতে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে জিওমার্টের অনলাইন পরিষেবা। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে শপিং করতে হলে ৮ টি গুরুত্বপূর্ণ তথ্য এখুনি জেনে নেওয়া জরুরি।

১. এখনও পর্যন্ত কোন ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করেনি জিওমার্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জিনিসপত্রের অর্ডার দিতে হবে।

২. +৯১ ৮৮৫০০ ০৮০০০ নাম্বারে ‘হাই’ লিখে মেসেজ করলে মিলবে লিঙ্ক। সেখান থেকেই অর্ডার দিতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র।

৩. এই লিঙ্ক কার্যকর থাকবে ৩০ মিনিটের জন্য। ফলে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করেই মেসেজ করুন।

৪. প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তা পৌঁছে দেবে জিওমার্ট।

৫. অন্যান্য সংস্থার মতো অর্ডার করা জিনিসপত্র বাড়িতে পৌঁছাবে না জিওমার্ট। নিকটবর্তী মুদির দোকানে পৌঁছে দেবে তারা। সেখান থেকে সংগ্রহ করতে হবে গ্রাহককে।

৬. এখনও অনলাইন পেমেন্টের সুবিধা চালু করেনি জিওমার্ট। ফলে, ওই মুদির দোকানে গিয়েই করতে হবে পেমেন্ট।

৭. বর্তমানে শুধুমাত্র নেভি মুম্বাই ও কল্যাণে চালু হচ্ছে জিওমার্টের পরিষেবা।

৮. পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে জিওমার্ট। তাই শুধুমাত্র খাবারদাবার ও মুদিখানার জরুরি জিনিসপত্র ছাড়া এই মুহূর্তে মিলবে না অন্য কিছু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026