নিউজ

জলপাইগুড়ি ও কালিম্পং শীঘ্রই ‘গ্রীন জোনে’ অর্ন্তভুক্ত হবে, জানালেন মুখ্যসচীব

প্রতিনিয়ত দেশ ও রাজ্যে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে সোমবার প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানান, রাজ্যের যেসব অঞ্চলগুলি রেড জোনে রয়েছে সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অরেঞ্জ জোনে থাকা অঞ্চলগুলিকে শীঘ্রই গ্রীন জোনে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পর রাজ্যের মুখ্যসচীব রাজীব সিনহা জানান, গত ২৭ দিন ধরে জলপাইগুড়ি ও কালিম্পং-য়ে নতুন করে আক্রান্তের খোঁজ মেলেনি। যার ফলে শীঘ্রই ওই দুটি জেলাকে অরেঞ্জ জোন থেকে গ্রীন জোনে অর্ন্তভুক্ত করা হবে।

যেসব অঞ্চলে আক্রান্তের হদিশ পাওয়ার প্রথম ১৪ দিন পর নতুন করে কোনো সংক্রমণ ঘটবে না সেই অঞ্চলকে অরেঞ্জ জোনের আওতায় আনা হবে। তার পরের ১৪ দিন যদি ফের নতুন আর কোনো সংক্রমণ না ঘটে অর্থাৎ ২৮ দিন যদি একটি অঞ্চলে নতুন করে কোনো সংক্রমণের খোঁজ না পাওয়া যায় সেই স্থানগুলি গ্রিন জোনে পরিনত হবে। সেই দিকে দৃষ্টি আরোপ করে মুখ্যসচীব জানিয়েছেন, জলপাইগুড়ি ও কালিম্পং-য়ে নতুন করে আক্রান্তের খোঁজ মেলেনি। তাই ওই জেলা দুটিকে শীঘ্রই গ্রিন জোনের আওতায় আনা হবে।

এদিকে রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জন। তবে রাজ্যে তাল মিলিয়ে আক্রান্তরাও সুস্থ হচ্ছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল দেশে প্লাজমা থেরাপির সঠিক পদ্ধতি না জানলে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই প্লাজমা থেরাপির সঠিক নিয়ম না জেনে তা রোগীর উপর প্রয়োগ করলে তাতে ফল খারাপ হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026