মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের জেনারেল কাসেম সোলেমানি হত্যার বদলা হিসেবে আজ ভোরে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইরান। ইরাকের ওই সেনাঘাঁটি দুটিতে আমেরিকার সৈন্যরা থাকতো। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন অল ইজ ওয়েল অর্থাৎ কোনো ক্ষতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানিয়েছিলেন ইরানি মিসাইল হামলায় কোনো ক্ষতি হয়নি মার্কিন সেনার।
কিন্তু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার বলেছে যে ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ করে তেহরানের চালানো ১৫ টি ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ৮০ জন আমেরিকান সন্ত্রাসী মারা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি আরও বলেছে যে ওয়াশিংটন কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ইরান মার্কিন সৈন্যঘাঁটি লক্ষ্য করে আরও এরকম হামলা চালাবে।
আরও পড়ুন : মার্কিন বাহিনীই সবচেয়ে শক্তিশালী, সঠিক সময়েই জবাব দেব ইরানকে, ঘোষণা ট্রাম্পের
ইরানের তরফে আরও জানানো হয়েছে যে, তাদের লক্ষ্য ছিল ১০০ টি এরকম হামলা চালানোর। তারা এটিও দাবি করেছে যে মার্কিন হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের এই মিসাইল হামলায়। এখন এর প্রত্যুত্তরে আমেরিকা কি বলে সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…