নিউজ

আজই হবে নির্ভয়া কাণ্ডের দোষীদের ডামি মহড়া, ১৪ দিন পরেই ফাঁসি দোষীদের

শ্রেয়া চ্যাটার্জী : আর মাত্র ১৪ দিন পরে সেই অতি অপেক্ষার দিনটা আসতে চলেছে। গোটা দেশবাসীর কাছে এটা বোধহয় একটা আনন্দের দিন। সাজা পাবে নির্ভয়া কাণ্ডের দোষীরা। দিন ঠিক হয়েছে ২২ শে জানুয়ারি সকাল সাতটায়। অপরাধীদের নাম অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং।

তাদের তিনজনকে রাখা হয়েছে তিহার এর দু’নম্বর জেলে এবং একজনকে চার নম্বরে। বেশ শক্তপোক্ত ফাঁসুড়ে কে আনা হচ্ছে এই চার জনকে ফাঁসি দেওয়ার জন্য। তাদেরকে ২৪ ঘণ্টা কড়া নজরে রাখা হচ্ছে। ফাঁসির দিনে হাজির থাকবেন ১০ জন কনস্টেবল এবং দুজন হেড কনস্টেবল আসামিদের চোখ বেঁধে দেওয়া হবে কালো কাপড়ে। হাত বেঁধে দেওয়া হবে এবং দুই পা বাঁধা থাকবে। ওই দড়ির ফাঁসি পড়ানো হবে গলায়।

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির আদেশ, জানুন ফাঁসির দিন ও সময়

আসামীদের কাঁধ চেপে ধরে রাখবেন জেল ওয়ার্ডেন। তারপরে ফাঁসির মঞ্চ প্রস্তুত হবে এবং তারপরে ফাঁসির দড়িতে টান পড়বে। ৩০ মিনিট দেহ ওইভাবেই ঝোলানো থাকবে। তারপরে পরিবারের কাছে তুলে দেওয়া হবে, পরিবার যদি নিতে চান। তবে ফাঁসির আগে তাদেরকে কড়া নজরে রাখা হবে তাদেরকে কটা দিন বইপত্র, খবরের কাগজ ইত্যাদি পড়তে দেওয়া হবে। তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কেমন আছে সেটা দেখতে ডাক্তার পরীক্ষা করবেন নিয়মিত।

মৃত্যুও যে কখনো শান্তির হতে পারে তা হয়তো এই দোষীদের মৃত্যুদণ্ড প্রমাণ করবে। নির্ভয়ার আত্মার শান্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে তার গোটা পরিবার এবং মনে হয় গোটা ভারতবাসী সেদিন শান্তি পাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026