নয়া দিল্লি : চলতি মাসের প্রথম থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে আনলক-৪। করোনার সকল বিধি নিষেধ মেনেই দেশজুড়ে মঙ্গলবার থেকেই চালু হয়েছে আনলক-৪। দেশে এই মুহূর্তে প্রায় ২৩০টি যাত্রীবাহী স্পেশ্যাল ট্রেন চললেও তার যাত্রী সংখ্যা মাত্র ৭৫ শতাংশ।
কিন্তু এসবের মাঝেই ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল মন্ত্রক। আর এসবের মাঝেই এবার সুখবর দিলো কেন্দ্র। কিন্তু এসবের মাঝেই খবর মিলেছে ১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও সচল হবে রেল যোগাযোগ। ট্রেনে চড়ার জন্য বুকিং করা যাবে ১০ সেপ্টেম্বর থেকেই। এদিন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানান, দেশের নানাপ্রান্তে আরও ৮০টি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন নামানো হবে।
কিছুদিন আগেই লোকাল ট্রেন না চলার কারণে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে চেয়েছিলো রেল। তাই রেল মন্ত্রক আরো ১০০টি নতুন স্পেশ্যাল ট্রেন চালু করার ভাবনাচিন্তা শুরু করে।
ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়েছে বিহারে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার জন্য ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। এমনকি দেশের নানা প্রান্তকে সংযুক্ত রেখেছে মোট ২৩০টি দূরপাল্লার ট্রেন কিন্তু এসবের মাঝে আরও নতু ট্রেন চললে রেলমন্ত্রকের পাশাপাশি সুবিধে বাড়বে দেশের আমজনতার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…