নিউজ

ব্যবসার সুযোগে পূর্ব ভারতে সেরা পশ্চিমবঙ্গ, জানালো কেন্দ্র

ভারত : আজ “ইজ অব ডুইং বিজনেস”এ এগিয়ে থাকা দেশের রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। যেই তালিকায় প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয়তে উত্তরপ্রদেশ এবং তৃতীয়তে তেলঙ্গানা। উত্তরপূর্ব ভারতে অসম কেন্দ্র শাসিত অঞ্লগুলির নিরীখে শীর্ষে আছে দিল্লি।

এমনকি সবথেকে চমকপ্রদ বিষয় হল পূর্ব ভারতের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১১য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেড়েছে কাজের সুযোগ, এমনকি বেড়েছে ব্যবসার সুযোগ।  তাই প্রথম থেকেই শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, “এখানে ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে, বিদ্যুতের অভাব নেই, লাল ফিতের বাঁধন শক্ত নয়। তাই এখানে শিল্প স্থাপন করা সোজা”।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী, ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, “বাণিজ্য গড়ার ক্ষেত্রে নীতি সংস্কারের প্রয়োগের ওপরে ভিত্তি করেই তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রে চেষ্টা করছে সিঙ্গল উইন্ডোর মাধ্যমে দ্রুত শিল্প স্থাপনে সহায়তা করতে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026