নিউজ

ভুয়ো ছবি ঘিরে সুজন চক্রবর্তীকে খোঁচা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ : ভুয়ো খবর নিয়ে ভারতের রাজনীতি সর্বদা সরগরম হয়ে থাকে । ভারতের রাজনীতিতে এই ঘটনা কোন নতুন ঘটনা নয়। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর মামলায় বাম পরিষদীয় নেতা ড. সুজন চক্রবর্তীকে একটি টুইটকে হাতিয়ার করেই বাম নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি অতিবৃষ্টিতে বেহাল এক রাস্তার একটি ছবি টুইট করেন সুজন চক্রবর্তী। ছবিতে রাস্তা জুড়ে তৈরি হওয়া একটি গর্ত দেখা গিয়েছে, যেখানে ভরে আছে বর্ষার জমা কাদা জল। আর ওই গর্তটি দেখতে অনেকটা ভারতের মানচিত্রের মতো। আর এই ছবি ঘিরেই যত বিতর্ক । এদিন মিডিয়ায় এই ছবি পোস্ট করে সুজন চক্রবর্তীর অভিযোগ করেন, “সব ক্ষেত্রেই বাংলার অবস্থা করুণ। জরাজীর্ণ রাস্তার অবস্থা”। এমনকি বাম নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে প্রশ্ন করেন, “ভারতের মানচিত্রের আদলে রাস্তার গর্তই তার সাক্ষী! তাই নয় কি?”

 

টুইট করে  প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভা নির্বাচনের আগে বাংলার সিপিআই(এম) কর্মীরা যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল, তা অজানা নয়। তবে আপনিও বিজেপি নেতাদের মতো অসত্য খবর এবং ভুয়ো তথ্য ছড়াবেন, এটা আশা করিনি। এটা অত্যন্ত হতাশজনক”।

Anirban Kundu

Recent Posts

সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২ হাজার টাকা! বড় আশায় বাংলার সরকারি কর্মীরা

রাজ্যে সরকার বদলের পর থেকেই নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। নির্বাচনী…

May 16, 2026

হাওড়া-শিয়ালদায় রেলের বড় ধাক্কা! ২২টি ট্রেন বাতিল, যাত্রার আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড় দুঃসংবাদ। পূর্ব রেলের উন্নয়নমূলক কাজের জন্য একসঙ্গে শিয়ালদা এবং হাওড়া…

May 16, 2026

ঘরে সোনা জমিয়ে না রেখে সেটা থেকেই আয় করুন মোটা টাকা, জানুন কীভাবে

“আগামী এক বছর অনুষ্ঠান থাকলেও সোনা কিনবেন না।” কিছুদিন আগেই দেশবাসীর উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছিলেন…

May 16, 2026

পূর্ব রেলের উচ্ছেদে আপাতত ব্রেক! হাইকোর্টের রায়ে স্বস্তিতে ৬০০০ পরিবার

কলকাতা শহরের বুকে হাজার হাজার মানুষের মাথার ওপর থেকে আপাতত সরে গেল উচ্ছেদের খাঁড়া। ব্রেস…

May 15, 2026

দক্ষিণবঙ্গে ফের বাড়ছে গরম! কাল কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কয়েকদিনের কালবৈশাখী ও বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছিল গরম থেকে। তবে ফের বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি।…

May 15, 2026

আর মাত্র কয়েকদিন! কবে কেরালায় ঢুকছে বর্ষা জানাল IMD

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দেশের একাধিক রাজ্যে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর…

May 15, 2026