নিউজ

অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার, এবার বিনামূল্যে ডাক্তার দেখান ই-চেম্বারে

কলকাতা: দিনদিন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা পরিস্থিতির জেরে অনেক চিকিৎসকরা তাদের চেম্বারে বসছেন না। এমনকি যেসব চিকিৎসকরা চেম্বারে বসছেন, সেখানে রোগীরাও চিকিৎসা করাতে যেতে চাইছেন না। এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আজ, শনিবার থেকে kmc,janupchar.com নামে একটি ওয়েব পোর্টাল খুলেছে কলকাতা পুরসভা। সেখানে ই-চেম্বারে বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে সাধারণ মানুষ।

কলকাতা পুরসভা এবং আইএমএ রাজ্যসভার যৌথ উদ্যোগে এই পোর্টাল তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এই পোর্টালের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে কলকাতায় থাকা ৩৫ জন খ্যাতনামা চিকিৎসকদের কাছ থেকে ভার্চুয়ালি পরামর্শ নিতে পারবেন রোগীরা। এখন ৩৫ জন চিকিৎসক থাকলেও পরবর্তীকালে ধাপে ধাপে সেই সংখ্যা একশোতে নিয়ে পৌছে যেতে চায় কলকাতা পুরসভা। সপ্তাহের যে কোনও একদিন এক ঘন্টা করে এই ভার্চুয়াল চেম্বারে রোগী দেখবেন চিকিৎসকরা।

রোগী দেখে প্রত্যেক চিকিৎসক একটি করে ই-প্রেসক্রিপশনে দেবেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বা ইনজেকশন নিতে হবে রোগীদের। এই ভার্চুয়াল প্রক্রিয়া হবে বিনামূল্যে। এর জন্য রোগীদের কোনও খরচ করতে হবে না। শুধুমাত্র রোগীর কাছে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা থাকলেই তারা ভার্চুয়াল চেম্বারে নিজেদের দেখাতে পারবেন বলে জানা গিয়েছে। করোনা মহামারীর সময় যখন অন্যান্য রোগীর চিকিৎসা নিয়ে মানুষ জেরবার, তখন কলকাতা পুরসভার এ হেন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে অনেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026