নিউজ

করোনার জেরে পিছোতে পারে প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের কাজ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প হল বুলেট ট্রেন। চলতি বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার কথা ছিল। ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল স্বপ্নের বুলেট ট্রেনের। কিন্তু সেই স্বপ্ন চলতি বছরে আপাতত অধরাই রয়ে যাবে বলে মনে করছেন এই কাজের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের একাংশ। কারণ, গোটা বিশ্বের পাশাপাশি দেশকেও করোনা মহামারী গ্রাস করেছে। তাই প্রকল্পের কাজ শেষ হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

চলতি বছরের শেষে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন চালু হবে এমনটা মাথায় রেখেই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন (NHSRCL) জমি অধিগ্রহণের কাজ শুরু করেছিল। তবে এখনও মুম্বইয়ের পালঘর ও গুজরাটের নাভসারী এলাকার জমি অধিগ্রহণ বাকি রয়েছে। প্রকল্পের কাজ যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, তাই গত বছর টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু সে প্রক্রিয়াও আপাতত স্থগিত।

NHSRCL-এর এমডি অচল খায়ের এ প্রসঙ্গে বলেন, ‘আমরা কাজ দ্রুত শেষ করার জন্য টেন্ডার ডেকেছিলাম। কিন্তু সেই টেন্ডার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। কারণ, কোভিড সমস্যার জন্য কাজ শুরু করলে কী প্রভাব পড়বে, তা আমরা বুঝতে পারছিলাম না। এখনও বুঝতে পারছি না। তাই করোনার কারণে এই প্রকল্প কতটা সুদূরপ্রসারী হবে সেটাও বোঝা যাচ্ছে না।

তবে কাজে বিলম্ব হলেও সরকারিভাবে প্রকল্প শেষ করার যে ডেডলাইন দেওয়া ছিল, তা এখনও বহাল আছে। জানা গিয়েছে, এই প্রকল্পের মোট ছটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। গুজরাটের সবরমতী নগরে সবরমতী যাত্রী হাব তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল এক লক্ষ কোটি টাকা। কিন্তু করোনার জন্য খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি আরও একটু স্বাভাবিক না হলে বুলেট ট্রেন প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না। তাই চলতি বছরের ডিসেম্বরে মোদির বুলেট ট্রেনের চাকা যে গড়াবে না, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026