রাজ্য

‘নন্দীগ্রামে ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে’, রাজ্যপালকে ফোন করে মারাত্মক অভিযোগ মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নন্দীগ্রামে নির্বাচন নিয়ে পরিস্থিতি একেবারে চরমে। যুযুধান দুই পক্ষ তৃণমূল এখন বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ শানাতে ব্যস্ত। নন্দীগ্রামের বয়ালে আমরা দেখতে পেলাম তৃণমূল এখন বিজেপি একে অপরের বিপরীতে মারমুখী অবস্থায় অবস্থান করছে। ইতিমধ্যেই কেশপুরে সকালবেলা একজন তৃণমূল কর্মী মারা গিয়েছেন। তারই মধ্যে এবারে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কে ফোন করলেন মুখ্যমন্ত্রী। ফোন করে তিনি অভিযোগ জানালেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে প্রায় ৬৩ টা অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আদালতে যাব। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে এই সমস্ত কাজ করানো হচ্ছে।”

তিনি আরো অভিযোগ করলেন, ‘এখানে ৮০ শতাংশ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। সকাল থেকেই এখানকার সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।” সকালবেলা তৃণমূল এজেন্টকে কাগজ বৈধ নয় বলে পোলিং বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে নিশানা করে বলেন, “সম্পূর্ণ ঘটনাটি তার নির্দেশেই হয়েছে। এবং এটা করেছে কেন্দ্রীয় পুলিশ।” এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোলিং এজেন্টের মাকে আশ্বাস দিয়ে বলেছেন, “ভয় পাওয়ার কোন কারণ নেই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026