অফবিট

গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি

শ্রেয়া চ্যাটার্জি : এই মানুষটির গল্প শুনলে আপনি মনে মনে গেয়ে উঠবেন ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’, ৭০ বছর বয়সে আঁকা শেখেন, তার আঁকা মিলানের প্রদর্শনীতে পাঠানো হয়েছে। যা সত্যিই একটি অবিশ্বাস্য ঘটনা। মধ্যপ্রদেশের লোরহা গ্রামের ৮০ বছরের বৃদ্ধার নাম বাইগা। যিনি একটি আদিবাসী পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু তার আঁকা আজ বিদেশেও সমাদর পাচ্ছে।

বাইগা বলেছেন এই আঁকা তাকে অন্য জগতে নিয়ে যায়, যেখানে সে পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে পারে। শান্তিনিকেতনের শিক্ষক আশিস স্বামীর সঙ্গে তিনি দেখা করেন এবং তিনি তার ‘জনগন তশ্বিরখানা’ এ যোগদান করেন, যেখানে তিনি মধ্যপ্রদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার শিক্ষা পান। স্বামী বলেন, এই লোরহা গ্রামের প্রায় ১৫ জন মহিলাকে তিনি আঁকা শেখান প্রায় দশ বছর ধরে।

আরও পড়ুন : হোলির রঙে সেজে উঠবে গোটা দেশ, দেখেনিন কোথায় কি নামে পালিত হয় হোলি

এই গ্রামের মহিলাদের আঁকা শেখাতে তার ভালো লাগে কারণ তার মতে এই গ্রামের মহিলাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে রং এর মাধ্যমে তাদের কল্পনার জগত কে ফুটিয়ে তোলার। তাদের আঁকার ক্ষমতা খুবই প্রাকৃতিক, অন্য গ্রামের মহিলাদের থেকে। বন্য জীবজন্তুর মধ্যে অদ্ভুত একটা সারল্যের ছবি তারা ফুটিয়ে তোলে। তাদের আঁকার মধ্যে প্রকৃতি যেমন গাছ, পাখি, মেঘ, নদী এর সঙ্গে মানুষের অদ্ভুত একটা সামঞ্জস্য তৈরি হয়।

বাইগার আঁকা ছবি মিলানের প্রদর্শনীতে দেখানো হচ্ছে, এর ফলে বাইগা সহ তার ছোট্ট গ্রাম বিদেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে। বাইগার এমন প্রচেষ্টায় প্রমাণ করে যে শিক্ষার কোন বয়স হয় না। আর প্রকৃতি যখন নিজে থেকে শেখাতে চায় তখন তাকে সত্যিকারের গ্রহণ করতে হয়, একথা বাইগা প্রমাণ করে দিয়েছে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026