একের পর এক দেশে হানা দিচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক। চিনে মৃত্যু বেড়ে চলেছে দিনদিন। চিনে মৃত্যুর সংখ্যা ৩০৯৭ জন।
ইতালিতে করোনার প্রভাবে মৃত্যু হয়েছে ২৩৩ জনের। ইতালি থেকে ভারতে আগত কিছু মানুষের দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। ভারতে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৯।
এবার বাংলাদেশেও পাওয়া গেল করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান। বাংলাদেশের ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ জানিয়েছে তিন জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে, যার মধ্যে দুজন পুরুষ, এবং একজন মহিলা বলে জানিয়েছে ওই সংস্থা। সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে আক্রান্ত এই তিনজনের মধ্যে একই পরিবারের দুজন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে ফিরেছেন, এবং তাদের শরীর থেকে এই ভাইরাস ছড়িয়েছে আক্রান্ত তৃতীয় ব্যক্তির দেহে।
আরও পড়ুন : ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের, মৃতের হারে দ্বিতীয় স্থান ইতালির
বাংলাদেশের ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ-এর আধিকারিক সাব্রিনা ফ্লোরা বলেছেন যত দ্রুত সম্ভব করোনা আক্রান্তদের চিহ্নিত করে তাদের আইসোলেশনে রাখতে হবে। সতর্কতা অবলম্বনে বাংলাদেশ সরকার ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত এই চারটি দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…