নিউজ

ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের, মৃতের হারে দ্বিতীয় স্থান ইতালির

করোনার থাবাতে আক্রান্ত বিশ্বের মোট ১০৫ টি দেশ। বিশ্বের প্রায় সব দেশই এই সংক্রমণ রুখতে চেষ্টা করছে। সেরকম ভাবেই সংক্রমণ আটকানোর চেষ্টা করছে ইতালি সরকার। সেদেশের প্রায় দেড় কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারপরেও রবিবার ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ইতালিতে একদিনে ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা ১৪৯২ তে এসেছে।

এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতালি সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ১ কোটি ৬০ লক্ষ মানুষকে কোয়ারেন্টিনে রাখার কথা ঘোষণা করেছে সেদেশের সরকার। যা একেবারে নজিরবিহীন ঘটনা। ওই মানুষেরা বিশেষ অনুমতি ছাড়া দেশ থেকে বেরোতে পারবে না বলা হয়েছে। এর পাশাপাশি সমস্ত জমায়েত, স্কুল, জিম সব নিষিদ্ধ করেছে ইতালি সরকার। আগামী ৩ রা এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

প্রসঙ্গত, চীনের পর সংক্রমণের হারে ও মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি আর মৃতের সংখ্যার ভিত্তিতে ইরানের স্থান তৃতীয়। চীনে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে। আবার ফ্রান্স ও মৃতের সংখ্যা ১৯ -এ গিয়ে দাঁড়িয়েছে বলে সূত্রের খবর। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১০০ জনের বেশি।

ভারতেও সংক্রমণ ধীরে ধীরে ছড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা ৩৯ -এ পৌঁছেছে। তবে ভারত সরকার এই সংক্রমণ রুখতে নানা ভাবে চেষ্টা করছে। বিভিন্ন পদক্ষেপ ও গ্রহণ করা হয়েছে। এই মরণ ভাইরাসের হাত থেকে রেহাই পেতে চাইছে গোটা বিশ্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026